এ সম্পর্কিত আরও খবর
পুড়লো স্ত্রীর স্যান্ডেল
নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির ফটকে আগুন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ এএম
-
ছবি: সংগৃহীত
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার গজিনপুর এলাকায় অবস্থিত প্রীতমের বাড়ির ফটকে এ ঘটনা ঘটে।
প্রীতমের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে এ অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। তিনি জানান, রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা তার বাড়ির গেটের সামনে আগুন লাগিয়ে যায়।
এতে ফটকের পাশে রাখা তার স্ত্রীর স্যান্ডেল, পাপোস ও বৈদ্যুতিক কার্ড মিটার পুড়ে যায়। তবে আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
প্রীতম আরো জানান, সোমবার সকালে পাশের বাড়ির লোকজন বিষয়টি তাকে জানালে তিনি বাইরে এসে ঘটনাটি দেখতে পান। তিনি বলেন, ‘রাতে আমি ও আমার স্ত্রী বাড়ি ফিরে গেইট বন্ধ করে ঘুমিয়ে পড়ি।
সকালে জানতে পারি দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে একটি গ্যাস লাইটার পাওয়া গেছে। আমার চাচাতো ভাই এনামুল হক রাত সাড়ে ১২টার দিকে দেখেছেন, একটি মোটরসাইকেলে তিনজন আমার বাড়ির দিক থেকে বের হয়ে যাচ্ছে। ধারণা করছি, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, ‘এনসিপি নেতার বাড়ির গেইটে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন