এ সম্পর্কিত আরও খবর
নিখোঁজের তিনদিন পর নদীতে মিললো যুবকের মরদেহ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজের তিনদিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজীপুরা সংলগ্ন নদী সীমানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মুক্তার গাজীর ছেলে।
তথ্যসূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু মোবাইল ফোনে কল করে উমায়েরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই উমায়ের নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় নিখোঁজ উমায়েরের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরে বিকেল আড়াইটার দিকে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে উমায়েরের সঙ্গে থাকা ওই দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ পলাতক রয়েছে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি দাবি করেন, সোহাগ ও বায়েজিদ পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন