এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে ৯ অবৈধ ইটভাটায় ১৮ লাখ টাকা জরিমানা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত ৯টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী–মোজাফফরপুর, বাসাইল–নিমগাছি ও নিজুড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তুহিন আলম সন্ধ্যা ছয়টার দিকে বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ৯টি ইটভাটাকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো মেসার্স মুন্নি ব্রিকস ১ লাখ টাকা, মেসার্স বাবলু ব্রিকস ১ লাখ ৬০ হাজার টাকা, মেসার্স স্টার ব্রিকস ১ লাখ ২০ হাজার টাকা, মেসার্স নবাব ব্রিকস ৮০ হাজার টাকা, মেসার্স শিমু অরিন ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স হিরো ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স এইচ এস ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা,
মেসার্স আর কে বি ব্রিকস ৩ লাখ টাকা এবং
মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকস ২ লাখ টাকা।
তিনি আরও জানান,
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন