এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জের ৬ আসনে ৪৫ মনোনয়নপত্র জমা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৯ টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলার ৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪৫ জন প্রার্থী।
সিরাজগঞ্জ-১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, নাগরিক ঐক্যের নাজমুস সাকিব, এবি পার্টির শাব্বির আহমেদ তামীম, গণ-অধিকার পরিষদের মল্লিকা খাতুন, জাতীয় পার্টির জহুরুল ইসলাম ও স্বতন্ত্রের আব্দুস সবুর।
সিরাজগঞ্জ-২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর মুহাম্মাদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মুহিবুল্লাহ, বাসদের আব্দুল্লাহ আল-মামুন, জনতার দলের সোহেল রানা, সিপিবির আনোয়ার হোসেন ও গণ-অধিকার পরিষদের মাহফুজুর রহমান।
সিরাজগঞ্জ-৩
এ আসনে বিএনপির প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ, খেলাফত মজলিশের আব্দুর রউফ সরকার, জাতীয় পার্টির ফজলুল হক ও স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন মনোনয়ন জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ-৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী, জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, সিপিবির আব্দুল হাকিম ও স্বতন্ত্র আলমগীর হোসাইন।
সিরাজগঞ্জ-৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নাবী, জাতীয় পার্টির আকবার হোসেন, সিপিবির মতিয়ার রহমান, গণ-অধিকার পরিষদের ইউসুফ আলী ও স্বতন্ত্র গোলাম মওলা খাঁন৷
সিরাজগঞ্জ-৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এম এ মুহিত, শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, এনসিপির সাইফ মোস্তাফিজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল, বাসদের আনোয়ার হোসেন, জেএসডির ইলোরা খাতুন, এবি পার্টির আনোয়ারুস সাদাত, ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন, জাতীয় পার্টির মোক্তার হোসেন, আমজনতার দলের আসাদুল হক, স্বতন্ত্র হুমায়ুন কবির ও ইকবাল খান মজলিস।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন