এ সম্পর্কিত আরও খবর
ডেমরায় পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরা থানাধীন দক্ষিণ টেংরা নিঝুমবাগ এলাকার একটি বাসায় মোছাঃ সানজিদা বেগম (৩৮) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদা বেগমের ছেলে মোঃ সোহান জানান, পারিবারিক কলহের জেরে তার মা অভিমানে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে ঝুলে ফাঁসি দেন। পরে পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
সোহান আরও জানান, তাদের পরিবারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দাল্লামোল্ল্যা এলাকায়। মৃত সানজিদা বেগম ছিলেন আব্দুল হাই এর কন্যা। বর্তমানে তিনি ডেমরার দক্ষিণ টেংরা নিঝুমবাগ এলাকায় স্বামী শাওন মিয়ার সঙ্গে বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন