এ সম্পর্কিত আরও খবর
মাদ্রাসা সুপারকে ১০ হাজার টাকা জরিমানা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি মাদ্রাসার সুপারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলী (৪৫)–কে এই জরিমানা করা হয়। কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলের কর্মী সংগঠনের সভা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫ এর ২০(খ) বিধি ভঙ্গ করায় ২৭ বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় যুক্ত হতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাংলাদেশ জামায়াতের ইসলামীর সমর্থকের একদল নারী মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে গিয়ে নির্বাচনীর বিভিন্ন বিষয়ে পাঠদান করায় ও রাজনৈতিক আলোচনা করে। পরে আমরা পুলিশ প্রশাসনকে জানায়।এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন