এ সম্পর্কিত আরও খবর
রাজধানীতে কুয়াশার দাপট দেখা নেই সূর্যের
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকাজুড়ে আজও শীত এবং কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও আকাশে সূর্যের দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমাও কমে গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকাসহ আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণকেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন