এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হারাইকান্দি গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ বাহার ওই গ্রামের মৃত মো. আরশাদ মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার উপ-পরিদর্শক আবুল বাসার।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি হাবিবুল বাহারকে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন