এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে ৯ জনের মনোনয়ন বাতিল, স্থগিত ২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনের ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জেএসডিসহ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া, লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদ এবং লক্ষ্মীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আ ন ম মঞ্জুর মোরশেদ, শরাফ উদ্দিন আজাদ সোহেল ও নুরুল হুদা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপির সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন