এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ এএম
-
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদ সম্মেলন করে যুবলীগ থেকে পদত্যাগ করেছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মো. সৈয়দ আল-আমিন।
রবিবার (৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মো. সৈয়দ আল-আমিন বলেন, ‘আমি দীর্ঘদিন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
দেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি সম্মান রেখে আমি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে ওই পদ থেকে সরে দাঁড়ালাম। আমি ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকব না।’
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন