এ সম্পর্কিত আরও খবর
পটুয়াখালীতে রান্নাঘরে স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম
-
ছবি: সংগৃহীত
রাঙ্গাবালী(পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিখোঁজের দুই দিন পর নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে এক স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের প্রাথমিক ধারণা-শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত শিশুটির নাম আয়েশা মনি, বয়স ১১ বছর।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল থেকে আয়েশা মনি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
রোববার বেলা আনুমানিক ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে তাদের বসতবাড়ির রান্নাঘরের বারান্দায় রাখা একটি বস্তার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আয়েশা মনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট। সে রাঙ্গাবালী ছালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা বাবুল প্যাদা, পেশায় দিনমজুর। মা আছমতারা দীর্ঘ বছর ধরে সৌদি আরবে অবস্থান করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। উৎসুক জনতা ভিড় করে ঘটনাস্থলে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন