এ সম্পর্কিত আরও খবর
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০২ এএম
-
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা দুলা মিয়াকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুলা মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাঁচলাইশ থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম জানান, লোহাগাড়া থানার রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার
প্রাথমিক তদন্ত শেষে দুলা মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন