এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে মাটি কাটার শ্রমিক ছিল।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮ টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এসময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। উপস্থিত লোকজনের দাওয়া খেয়ে পালিয়ে যায় পিকআপ চালক। তাকে আটক করা সম্ভব হয়নি।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন