এ সম্পর্কিত আরও খবর
নাটোরে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ এএম
-
ছবি: সংগৃহীত
নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক নারীর গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিতে শুরু করে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মরদেহের পরিচয় জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন