এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের সবক প্রদান
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে রায়পুরে আস-সুন্নাহ ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে রায়পুর পৌর শহরের মহিলা কলেজ সড়ক এলাকায় মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের কর্ণধার মাওলানা আব্দুল বাতেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুব ইজ্জুদিন তাহের জাবেরী আল মাদানি।
এসময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য
আব্দুর রহমান চৌধুরী তুহিন, মোহাম্মদ হারুনুর রশিদ ও মো. এমদাদুর রহমান উপস্থিত ছিলেন।
মাহবুব ইজ্জুদিন তাহের জাবেরী আল মাদানি বলেন, কোরআন আলোর দিশারি। কোরআন হচ্ছে পরশ পাথর। সবাইকে কোরআন শিখতে হবে। কোরআন শিখলে সবার মুল্যায়ন বেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন