এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণায় ভোটের গাড়ি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে ঘুরছে ভোটের গাড়ি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী শহরের উত্তর তেমুহনী এলাকায় ভোটের গড়িটি অবস্থান করে নির্বাচনী সচেতনতা ও গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচার চালায়।

এসময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। জনগণও উৎসাহ উদ্দীপনায় এ প্রচারণায় অংশ নেয়। জেলা তথ্য অফিস সার্বিকভাবে ভোটের গাড়ি টিমকে সহায়তা প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন