এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে সাত ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ছয়টি ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার মেসার্স এস অ্যান্ড বি নামক একটি ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন ধারায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন