এ সম্পর্কিত আরও খবর
সিরাজগঞ্জে ভেজাল গুড় বিক্রি ও খাদ্যে ভেজাল, ভ্রাম্যমাণের ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জ প্রতিনিধি: ভেজাল গুড় বিক্রি ও খাদ্য ভেজাল থাকার অভিযোগে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও বাজার স্টেশন এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৮হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভেজাল প্রমাণিত হওয়ায় শতাধিক কেজি গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের এসএস রোডের কয়েকটি গুড়ের দোকান ও বাজার স্টেশন এলাকার দুটি রেস্টুরেন্টে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,অভিযানে ভেজাল গুড় পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় ৭০০ কেজির বেশি গুড় জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় ভাই ভাই আমের আড়ত এর মালিককে ৩০ হাজার টাকা,সরল ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মানিক দত্ত গুড় ভান্ডার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যে ভেজাল থাকার দায়ে বাজার স্টেশন এলাকার হোটেল জলিল অ্যান্ড দই ঘরকে ১ লাখ টাকা এবং ফুড কেয়ার প্লাস হোটেল কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন