এ সম্পর্কিত আরও খবর
শাহজাদপুরে পুলিশের অভিযানে গরুচোর আটক
৬টি গরু উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি বাথান থেকে চুরি হওয়া ৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহুলবাড়ী বাথান এলাকায় পাবনা জেলার সাঁথিয়া থানার সিলন্দা গ্রামের আজিজুল সরদারের ছেলে ভুট্টো সরদারের খামার থেকে গতকাল (৭ জানুয়ারি) বুধবার ভোরে ঘন কুয়াশার সুযোগে ৬টি গরু চুরি করা হয়। চোরচক্র গরুগুলো উপজেলার কায়েমপুর গ্রামে নজরুল ইসলামের বাড়ির একটি বন্ধ খামারে লুকিয়ে রাখে।
গরুর মালিক শাহজাদপুর থানায় অভিযোগ দায়ের করলে থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর রফিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় অভিযান চালায়। অভিযানে ৬টি গরু উদ্ধার এবং উজ্জ্বল নামের একজনকে আটক করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক উজ্জ্বলের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই চুরির ঘটনায় মোট ছয়জন জড়িত রয়েছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার শান্তি-শৃঙ্খলা উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশ কাজ করে যাচ্ছে। পাশাপাশি চুরি, ডাকাতি ও ছিনতাইমুক্ত শাহজাদপুর গড়তে থানা পুলিশ বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন