এ সম্পর্কিত আরও খবর
জয়পুরহাটে 'আমরা ৮৮' সংগঠনের কম্বল বিতরণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
-
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের বৈরাগী মোড়ের বৌ বাজারে আমরা ৮৮ বন্ধু সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, আমরা ৮৮ জয়পুরহাট প্যানেলের জেলা সমন্বয়কারী রিটন চৌধুরী উপস্থিত ছিলেন।
কম্বল হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন পৌর শহরের জানিয়ার বাগান মহল্লার আলেয়া বেওয়া। তিনি বলেন, 'এতদিন কাঁথা গায়ে দিয়ে শীত কাটানোর চেষ্টা করতাম। শীতের সময় অনেক কষ্ট পোহাতে হয়েছে। এখন কম্বল পেয়ে আরামে ঘুমাতে পারব।'
সংগঠনটির শীতকালীন মানবিক সহমর্মিতা ও সমাজসেবার প্রশংসা করেছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন