এ সম্পর্কিত আরও খবর
আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে রেজাউল করিম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুরে আহত সংবাদকর্মী তারেক মাহমুদকে দেখতে হাসপাতাল ছুটে গেলেন জামায়াতের এমপি প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর কেয়ার স্পেশালাইজড হাসপাতালে তারেককে দেখতে যান তিনি।
তারেক নয়াদিগন্ত পত্রিকার লক্ষ্মীপুরের মাল্টিমিডিয়া প্রতিনিধি ও শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।
তারেককে দেখতে গিয়ে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম বলেন, সাংবাদিকরা জনগণের জন্য কাজ করে। তথ্য তুলে আনার মাধ্যমে সমাজকে সচেতন করে। তাদের ওপরে এ হামলা অত্যন্ত নিন্দনীয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। শুধু সাংবাদিক নয়, কোন নাগরিকের ওপরই এ ধরণের ঘটনা হওয়া উচিত নয়।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকায় কিরন ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করে। বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আটক দুই ব্যক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
এরআগে বেলা ১১ টার দিকে শহরের জেলা মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে হামলার শিকার হন সংবাদকর্মী তারেক মাহমুদ।
হাসপাতালে চিকিৎসাধীন তারেক সহকর্মীদের জানান, লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন। হঠাৎ অপরিচিত এক ব্যক্তি তার মোটরসাইকেল গতিরোধ করেন। কিছু বুঝে উঠার আগেই ওই লোক গালমন্দ করে। এরমধ্যেই দুইটি রিকশাযোগে আরো কয়েকজন এসে মব সৃষ্টি করে তার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে আশপাশ থেকে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বিএনপিকর্মী কিরন ও ওয়াহিদ এ হামলার নেতৃত্বে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, ইতিমধ্যে আমরা দুইজনকে আটক করেছি। অন্যদের আটকে পুলিশ কাজ কছে। তদন্ত করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন