এ সম্পর্কিত আরও খবর
বগুড়া-৪ আসনে বিএনপিতে যোগ দিলেন শিবির নেতা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
-
ছবি: সংগৃহীত
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের ক্লিন ইমেজে আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছেন ছাত্রশিবির সেক্রেটারি আল আমিন।
শুক্রবার বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের ছাত্র সংগঠনের ওই নেতা। তিনি কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি ছিলেন।
পরে এক বিবৃতিতে জানানো হয়, মোশারফ হোসেনের বগুড়া শহরের বাসায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার রাজনৈতিক কক্ষে উপস্থিত হয়ে বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন শিবির নেতা আল আমিন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান মোশারফ হোসেন।
এসময় কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, ইউপি সদস্য মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রশিবির ত্যাগ করে বিএনপিতে আসা আল আমিন বলেন, ২০২০ সাল থেকে জামায়াতে ইসলামীর রাজনীতি করেছি। ওয়ার্ড ছাত্রশিবির সভাপতির দায়িত্বে ছিলাম। ২০২৪ সাল থেকে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবির সেক্রেটারি।
তিনি বলেন, বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন বগুড়া-৪ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার ক্লিন ইমেজ আর ধানের শীষ প্রতীকের প্রতি এখানকার সবারই আস্থা রয়েছে। শহীদ জিয়ার আদর্শ এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। নিজের ইচ্ছায় বিএনপিতে যোগদান করেছি। যোগদানের পর থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমার সিদ্ধান্ত কখনোই পরিবর্তন হবে না।
এর আগে বিএনপির ক্লিন ইমেজের প্রার্থী মোশারফ হোসেনের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে নন্দীগ্রাম উপজেলায় দলত্যাগ করে বিএনপিতে যোগ দেন জামায়াতের ২০ নেতাকর্মী ও সমর্থক। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন। পৌর এলাকার ঢাকইর মহল্লায় আয়োজিত সমাবেশে আনুষ্ঠানিকভাবে নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করেন মোশারফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন