এ সম্পর্কিত আরও খবর
পারিবারিক কলহের জেরে
কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বজলুর রহমান (৬০), তিনি মন্ডলভোগ এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে পিতা বজলুর রহমানের সঙ্গে তার ছেলে, অটোরিকশা চালক জুবায়েরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের তার বাবাকে ছুরিকাঘাত করে এবং তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পালিয়ে যাওয়া অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারের জন্য কটিয়াদী থানা পুলিশ অভিযান চালাচ্ছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাটি পারিবারিক কলহের জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।”
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন