এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত চলবে এই কর্মশালা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে এতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের ৩০ জন ও নোয়াখালীর ২০জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে নির্বাচনে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ প্রক্রিয়া, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে আলোচনা করবেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান। এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, নোয়াখালীর সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খান ও পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন