এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের সংবর্ধনা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
-
ছবি: সংগৃহীত
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারী টিম ও ব্যক্তিকে সংবর্ধনা দিল ঝিনাইদহ জেলা প্রশাসন। রবিবার( ১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জাতীয় কাবাডি ২০২৫ যশোর জোনের চ্যাম্পিয়ন ঝিনাইদহ নারী কাবাডি দল, আন্তঃজেলা বয়স ভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা ২০২৫ এ রানার্সআপ অর্জনকারী ঝিনাইদহ জেলা দল, অনুর্ধ্ব ২৩ যশোর জোনের ভলিবল রানার্সআপ হওয়া ঝিনাইদহ ভলিবল টিম, জাতীয় নারী টি-টোয়েন্টি দলে সদ্য ডাক পাওয়া ঝিনাইদহের জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, জাতীয় নারী হকি দলে ডাক পাওয়া ঝিনাইদহে দিয়া আক্তার সহ ৪০ জন ক্রিড়াবিদ ও কোচকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় সংবর্ধনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রিড়াবিদ ও কোচরা।এছাড়া নারীদের খেলাধুলায় আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে পারবে বলে মন্তব্য করেন বক্তারা। তাছাড়া নারী ক্রীড়াবিদদের উৎসাহ ও পৃষ্ঠপোষকতা বাড়াতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: আব্দল্লাহ আল মাসউদ আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহাফুজ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেআরা বেগম,জেলা ক্রিড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, সরকারি নরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজন কুমার সরকার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন প্রমুখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত খেলোয়াড় ও সংগঠকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন