এ সম্পর্কিত আরও খবর
সড়ক দুর্ঘটনায় আহত ময়মনসিংহ-১১ আসনের এনসিপি প্রার্থী
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৩২ এএম
-
ছবি: সংগৃহীত
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬ – রাজধানী থেকে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ডা. জাহেদুল ইসলাম, তাঁর স্ত্রী ও ছোট ভাগ্নে দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তা গুরুতর নয় এবং সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি জানান, রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের কাছে তাদের বহনকারী প্রাইভেটকারে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। ভ্যানের ধাক্কায় প্রাইভেটকারটি টেনে অনেকদূর এগিয়ে যায় এবং গাড়ির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় বিমানবন্দর থানার পুলিশ তদন্তে নামে এবং পরে কাভার্ডভ্যানটি আটক করে। ইতোমধ্যে চালক ও মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডা. জাহেদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাটি কোনো ষড়যন্ত্র বা হত্যাচেষ্টার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন