এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জে বিএনপি নেতা নূরুল মিল্লাত আর নেই
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ডিসেম্বর) সকাল ৯ টায় বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্বজনরা জানান, শুক্রবার ভোরে কুলিয়ারচর পৌরসভার খড়কমারা এলাকায় নিজ বাড়িতে অসুস্থতা বোধ করলে তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. শরিফুল আলম, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালসহ অসংখ্য নেতাকর্মী তার বাড়িতে ভিড় জমিয়েছেন।
বাদ আসর কুলিয়ারচর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পূর্ব গাইলকাটা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন