এ সম্পর্কিত আরও খবর
মধ্যরাতে অভিনব কায়দায় লুট: সাতক্ষীরায় অজ্ঞান পার্টির তাণ্ডব
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
-
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কল্যাণপুর গ্রামে মধ্যরাতে অভিনব কায়দায় লুটের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞান পার্টির একটি সংঘবদ্ধ চক্র স্প্রে ব্যবহার করে জানালার শলা কেটে একটি পরিবারের সকল সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়।
ভুক্তভোগী পরিবারের মাওলানা আব্দুস সবুরের বাড়িতে দুর্বৃত্তরা প্রথমে জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও ঘরের বিভিন্ন স্থানে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর মাওলানা আব্দুস সবুর দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় ছিলেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এখনও অচেতন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আশাশুনি থানার ইনচার্জ শামিম আহমেদ বলেন, এখনো আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে ব্যাবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন