এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ এএম
-
ছবি: সংগৃহীত
গাইবান্ধার সাঘাটায় সকল শ্রেণি পেশার প্রায় ১০ হাজার মানুষকে পিঠালি খাওয়ালেন বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশাল দোয়া অনুষ্ঠান শেষে এলাকার ঐতিহ্য পিঠালি (ভাতের সাথে চালের আটা ও গরুর গোস্তের তরকারি) পরিবেশন করা হয় আগত সকল মানুষকে। আর এই আয়োজন করেন, উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম আহমেদ তুলিপ।
গত শুক্রবার জুমার নামাজ আদায়ের পর পরই সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে একে একে মানুষ আসতে থাকে। ঘন্টাখানেকের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলে খাবার পরিবেশন। এলাকার প্রায় ১০ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে।
এতে অংশ নেওয়া ঘুড়িদহ এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, বিগত এক যুগে এত মানুষ একসাথে এলাকার এই ঐতিহ্যবাহী খাবার খাওয়া এই প্রথম। খুব তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ ও পরিবেশন কাজও ছিল অত্যন্ত শৃঙ্খল। একই কথা জানিয়ে বোনারপাড়া এলাকা থেকে অংশ নেওয়া আলাউদ্দিন আলা বলেন, একসাথে এত মানুষ খাবারে অংশগ্রহণ করলেও বেশ সুশৃঙ্খল ভাবে সবকিছু সম্পন্ন হওয়ায় ভালো লেগেছে।
উপজেলার হলদিয়া এলাকার বাসিন্দা ওমর আলী শেখ বলেন, আমাদের এই এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য পিঠালী। এ খাবারটি অত্যন্ত সুস্বাদু হওয়ায় অনেক মানুষ একসাথে অংশ নিয়ে এ খাবার খেয়েছেন।
এতে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবুসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন