এ সম্পর্কিত আরও খবর
শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:২০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে এতে স্থানীয় কৃষক ও এলাকাবাসী অংশ নেয়। এসময় ৫ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষক সংগঠক অ্যাড. লাবাবুল বাসারের সভাপতিত্বে সংহতি বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডু প্রমুখ। এছাড়া রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘প্রতিবছর পেঁয়াজসহ ফসলের মৌসুমে সংকট তৈরি করে উচ্চমূল্যে সার বিক্রি করে সার সিন্ডিকেটকারীরা। ফলে সাধারণ কৃষক বঞ্চনার শিকার হয়। তাই প্রকৃত কৃষকের ডেটাবেইজ করা, সারের সুষ্ঠু বন্টন, সরকারি দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ, ন্যায্য দাম নিশ্চিত ও প্রান্তিক কৃষকের জন্য সহজ ঋনের ব্যবস্থাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন কৃষক নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন