এ সম্পর্কিত আরও খবর
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।সোমবার(১৯ জানুয়ারী) উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা শৈলকুপা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী ও শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাসার সাদাতের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। দুইদিন আগে বিষ্ণুদিয়া গ্রামে মসজিদের সীমানা নির্ধারণ নিয়ে দুই নেতার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন