এ সম্পর্কিত আরও খবর
কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে। কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর কথা বলছি না; আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পায়, তা প্রমাণ করা হবে। প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। ২২ জানুয়ারি থেকে প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর কেউ সভা-সমাবেশ করলে সেটিও নির্বাচন কমিশনের আওতাভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আরও ভালো জায়গায় দ্রুত নিয়ে যেতে হবে—এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যাকে ভোট দিয়েছেন তিনি হোন কিংবা অন্য কেউ, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। মানুষ হবে অডিটরের মতো। অডিটর যেমন নিরীক্ষা করে টাকা-পয়সার হিসাব চায়, তেমনি আপনারাও জনপ্রতিনিধিদের টাকা-পয়সা ও কাজকর্মের হিসাব চাইবেন। এতে জনপ্রতিনিধিদের গ্রহণযোগ্যতা বাড়বে। এটিই হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন