এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জ-২ আসন
জামায়াতের পক্ষে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
-
ছবি: সংগৃহীত
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহরিয়ার জামান রানা তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস ১০-দলীয় জোটের শরিক হওয়ায় জোটগত সিদ্ধান্তের কারণেই তিনি এ আসনে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিস এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে।
নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে শাহরিয়ার জামান রানা বলেন, বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আগামী দিনে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় রয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনটি কটিয়াদী ও পাকুন্দিয়া—এই দুটি উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন