এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লার ৮০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
কুমিল্লা-১ আসনে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। বুধবার সকালে এ কার্যক্রম শুরু করেন তিনি। পর্যায়ক্রমে জেলার বাকি ১০টি আসনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের সময় অধিকাংশ প্রার্থী নিজে উপস্থিত না থেকে তাদের প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।
কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। এছাড়া এনসিপির হাসানাত আবদুল্লাহর কর্মী সমর্থকরা প্রতীক গ্রহণ করেন।
এ সময় নির্বাচন শেষে গেজেট প্রকাশ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সতর্ক করা হয়।
উল্লেখ্য, মনোনয়ন যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ৮০ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন