এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে জব ফেয়ার
শিক্ষিত বেকার যুবকদের কর্মমুখী ও উদ্দীপ্ত করার উদ্যোগ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারী ১০টি প্রতিষ্ঠানে সিভি জমা দেওয়ার মাধ্যমে চাকরির সুযোগ পাবেন বেকার যুবকরা।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী শহরের বাইশমারা এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস মাঠে এসেট (ASSET) প্রকল্পের অর্থায়নে এ জব ফেয়ারের আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও মেলার কো-অর্ডিনেটর দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপব্যবস্থাপক ফজলুল করিমসহ অন্যান্যরা।
মেলায় বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিডি কলিং আইটি, এনজিএস সিমেন্টসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইউছুফ বলেন, “জব ফেয়ার একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষিত বেকার যুবকরা কর্মমুখী হবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আরও উৎসাহিত হবে।” তিনি জব ফেয়ারের সার্বিক সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন