এ সম্পর্কিত আরও খবর
পাওনা টাকার জন্য ইয়াবা সেবনে ডেকে ছাত্রলীগ কর্মীকে হত্যা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি বাবু (২১) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে ইয়াবা সেবনের কথা বলে ডেকে নিয়ে মুগুর দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মো. শাহেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মাহফুজুর রহমান ওরফে কানা মাহফুজ পলাতক রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি রাতে রাব্বি নিখোঁজ হন। পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় জিডি করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহেদ ও মাহফুজকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পরে রাজধানীর দোহার এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তিতে উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রবাহবাঘ গ্রামের একটি টয়লেটের সেফটি ট্যাংক থেকে রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাব্বির কাছে মাহফুজের পাওনা টাকা ছিল। সেই টাকা আদায়ের জন্য পরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয় এবং তার মোটরসাইকেল বিক্রি করে টাকা আদায়ের চেষ্টা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত মুগুর উদ্ধার করা হয়েছে। চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন