এ সম্পর্কিত আরও খবর
বাউফলে ধানের শীষের পক্ষে ছাত্রদলের বিশাল মিছিল
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ এএম
-
ছবি: সংগৃহীত
পটুয়াখালী প্রতিনিধি: নবনির্বাচিত বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ ও সাধারণ সম্পাদক শরীয়ত উল্লাহ সৈকতের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বাউফল পৌর শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বিশেষভাবে অংশ নেন সাবেক সংসদ সদস্যের পুত্র রাইয়ান আকাশ তালুকদার। এসময় বাউফল উপজেলার ১৫টি ইউনিয়ন, বাউফল পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলাধীন বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি বাউফল সরকারি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাবেক এমপির বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহিদুল আলম তালুকদার নবনির্বাচিত বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন