এ সম্পর্কিত আরও খবর
শেরপুর বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তিতে আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন