এ সম্পর্কিত আরও খবর
কুমারখালীতে শহীদ শরিফ ওসমান হাদী স্মরণে জুলাই যোদ্ধা সমাবেশ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে জুলাই যোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল ৯টায় কুমারখালী শহরের রংধনু রেস্টুরেন্টে কুমারখালী-খোকসা নাগরিক ফোরামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী, অধ্যক্ষ, কুমারখালী সরকারি কলেজ।
আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সিইও, ইন্ডাস্ট্রিয়াল টেকনিক সার্ভিস; সুলতান মাহমুদ তালহা, কেন্দ্রীয় সংগঠক, অফ বাংলাদেশ; সোহাগ মাহমুদ খান, সাধারণ সম্পাদক, কুমারখালী প্রেসক্লাব; এবং সাংবাদিক কে এম আর শাহীন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইমরান খান, কেন্দ্রীয় কলেজ বিভাগীয় সহকারী সম্পাদক, ছাত্রশিবির; আসাদুজ্জামান খান আলী, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখা; জুলাই আন্দোলনের সংগঠক জুবায়ের আহমেদসহ ইসরাইল হোসাইন, নয়ন হাসান রবিন, আব্দুর রহমান, আব্দুল আলিম, রুহুল আমিন, সাজ্জাদ আহমেদ জিম, হাবিবুল বাশার, আবু বক্কর, আকাশ ইসলাম ও মাশরাফুল ইসলাম ত্বিহা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল প্রকার স্বার্থ ত্যাগ করে ইনসাফের ভিত্তিতে ঐক্য বজায় না রাখলে জুলাই বিরোধীরা সেই সুযোগ কাজে লাগাবে।
তারা আরও বলেন, নির্বাচন-পরবর্তী সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শহীদ হত্যার বিচার সম্পন্ন না করে, তবে জনগণ তাদের ক্ষমতা থেকে নামিয়ে আনবে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কার কার্যক্রমকে দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সমাবেশে কুমারখালী ও খোকসা উপজেলার প্রায় তিন শতাধিক জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন