এ সম্পর্কিত আরও খবর
রোববার লক্ষ্মীপুরে জনসভায় আসছেন চরমোনাই পীর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় যোগ দিতে আসছেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি জেলার কমলনগর ও রামগঞ্জ উপজেলার জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, রোববার সকালে কমলনগরের হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের হাতপাখার প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন বিকেল ৩ টায় রামগঞ্জ পৌর শিশু পার্ক মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখার প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীর নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। পৃথক জনসভায় চরমোনাই পীর মুফতি রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দলের প্রধানের লক্ষ্মীপুরের জনসভায় আসা নিয়ে দুপুরে ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা শাখার সংবাদ সম্মেলন করেছেন। এতে ইসলামী আন্দোলন কমলনগর উপজেলা সভাপতি আব্দুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা আব্দুজ জাহের আরিফী, মুফতি শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মাওলানা আবুল বাসার। এছাড়া রামগঞ্জে এমপি প্রার্থী জাকির হোসেন মঞ্চ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন