এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ককটেল বিস্ফোরণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে আনসার-ব্যাটালিয়ান সদর দপ্তরের কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ৫ দিনে ৩টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ২ আনসার-ব্যাটালিয়নের ওই দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো স্কচটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এসময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পরিচালক তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি বা কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাত পৌঁনে ১০টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারি রাত পৌঁনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ এসব ঘটনার তদন্ত করছে।
অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন। এসব ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে ওই কর্মকর্তা আরও জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন