এ সম্পর্কিত আরও খবর
‘বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুদের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে’
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম
-
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের জন্য একটি পরিষ্কার বক্তব্য আছে। প্রথমত, তারা চায় জীবনের নিরাপত্তা। এরপর তারা জানমাল এবং ধর্মের নিরাপত্তা চায়। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হই, তাহলে বরগুনা-২ আসনে সব হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। আর কেউ যদি হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার বামনা উপজেলার রামনা শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, এই সংসদীয় আসনে আমার আমলে কোনো চাঁদাবাজি ছিল না এবং কোনো চাঁদাবাজের স্থান বরগুনা-২ আসনে হয়নি। এই এলাকার সব উন্নয়নে আমার অবদান রয়েছে। বিগত দিনে কোনো কাজের বিনিময়ে আমি যদি কারো কাছ থেকে কোনো ঘুস খেয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
নুরুল ইসলাম মনি তার নির্বাচনি জনসভায় বলেন, আগামী ১২ তারিখ ভোর ছয়টায় আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের একজন প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন