এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে ৯ মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৯ মামলার পলাতক আসামি বিএনপি নেতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক ও একটি ইলেকট্রনিক শটার উদ্ধার করা হয়। শনিবার (৭ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের মেজর রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল কালাম সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। এরআগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি কুশাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের মেজর রাহাত খান জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবুল কালামকে করে। তার কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন