এ সম্পর্কিত আরও খবর
কুমারখালীতে দাঁড়িপাল্লার নির্বাচনী গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
-
ছবি: সংগৃহীত
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে নির্বাচনী গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় শহরতলীর বাটিকামারা সরকারি প্রাইমারি স্কুল থেকে গনমিছিলটি শুরু হয়।
মিছিলটি বাটিকামারা রেলগেট, খোকনমোড়, হলবাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। গনমিছিল ও সমাবেশে কুমারখালী পৌরসভা, শিলাইদহ, জগন্নাথপুর, সদকী, নন্দলালপুর, চাপড়া, বাগুলাট, যদুবয়রা, চাঁদপুর ও পান্টি ইউনিয়ন থেকে ১১দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।
প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আফজাল হোসেন।
এছাড়া যুব জামায়াত নেতা মাসুদ রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের আসন পরিচালক মোঃ সোহরাব উদ্দিন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপল, বাংলাদেশ খিলাফত মজলিসের কুমারখালী উপজেলা সেক্রেটারী ফজলে নুর ডিকো।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমারখালী উপজেলা জামায়াতের তদারককারী মোঃ কামরুজ্জামান মিয়া, বাগুলাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারী মোঃ মামুনুর রশীদ, উপজেলা সহ-সেক্রেটারী আবুল আহসান সমসের, পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, বাংলাদেশ খিলাফত মজলিসের কুমারখালী উপজেলা সভাপতি হাফেজ মুফতি সাইফুল্লাহ খালিদ এনসিপির উপজেলা আহবায়ক অধ্যপক হেলাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ ইমরান হোসেন, কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েল, কুষ্টিয়া শহর সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুমারখালী উত্তর শাখার সভাপতি রিয়াদ আল মাহমুদ, দক্ষিণ শাখার সভাপতি মোঃ হাবিবুল বাশার, পশ্চিম শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জিম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন