এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদীর রায়পুরায় এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ফেব্রুয়ারি) রাত ১০টায় রায়পুরা উপজেলার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫০) রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। নিহতের স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। সে হিসেবে তিনি এলাকায় বিচার সালিশি করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে রায়পুরা উপজেলার চরাঞ্চলের চরমধুয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে রফিকুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, তাৎক্ষনিকভাবে হত্যার সঠিক কারণ ও কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ বলছে পূর্বেই একই এলাকার দুটি পরিবারের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে সে জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন