এ সম্পর্কিত আরও খবর
সিলেটে ভূমিকম্প অনুভূত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
-
ছবি: সংগৃহীত
সিলেটে নির্বাচনি প্রচার-প্রচারণার উৎসবমুখর পরিবেশের মধ্যেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে সিলেটজুড়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০।
আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এলাকাটি ভৌগোলিকভাবে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ‘ডাউকি ফল্ট’ লাইনের সন্নিকটে অবস্থিত।
ভূমিকম্পটির স্থায়িত্ব কম এবং মাত্রা সহনীয় পর্যায়ে থাকায় এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশের ন্যায় সিলেটেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় যখন উৎসব আর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তেই এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটল।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন