এ সম্পর্কিত আরও খবর
আড়াইহাজারে জামায়াতের প্রার্থীর এজেন্ট নিখোঁজ, থানায় জিডি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ এএম
-
ছবি: সংগৃহীত
নিখোঁজ মাহাবুবুর রহমান মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। আড়াইহাজারে জামায়াতের প্রার্থীর এজেন্ট নিখোঁজ, থানায় জিডি।
নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনি এজেন্ট মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
এ ঘটনায় বুধবার বিকালে নিখোঁজের ভাগনে মো. ছাব্বির বাদী হয়ে আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন। নিখোঁজ মাওলানা মাহাবুবুর রহমান আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।
জিডিতে বলা হয়, বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে ফোন করে তিনি পরিবারের লোকজনকে জানান, তাকে কেউ তুলে নিয়েছে। তারপর মাহাবুবুরের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বারবার ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে কিছু বার্তা পাঠানো হয় বলে জানান স্বজনরা। ওই বার্তাগুলোতে তাকে উদ্বিগ্ন মনে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল নম্বর ট্রেস করা হয়। এতে দেখা যায়, স্বজনদের উল্লেখ করা সময়ে তিনি আড়াইহাজারে ছিলেন না; বরং ঢাকায় অবস্থান করছিলেন।
এ কারণে অভিযোগকারীকে ঢাকার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিখোঁজের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন