এ সম্পর্কিত আরও খবর
মেহেরপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষে আহত ৫ আটক ২
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
-
ছবি: সংগৃহীত
মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যাওয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়পুর গ্রামে।
আহতদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। সংঘর্ষের স্থল থেকে জামায়াতের দুই কর্মী হরেন-শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করা হয়েছে।
মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ভোট কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন