এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে পালিয়েছে দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বিকট শব্দ শোনা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিস্ফোরণের শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আনসার কমান্ডার রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। ঘটনাস্থলে দেখি, কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আমরা তৎপর থাকায় দুর্বৃত্তরা পালিয়ে যায়, কাউকে দেখতি পারিনি। তবে শব্দটা ককটেল না অন্য কিছু আমরা বুঝতে পারিনি। বিষয়টি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাকে জানালে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও পান্টি কলেজের প্রভাষক আব্দুল ওয়াদুদ এশিয়া পোস্টকে বলেন, রাত ১২টা ৪২ মিনিটের দিকে আমরা হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখি ভোটকেন্দ্রের ১০ থেকে ১৫ গজ দূরে ধোঁয়া উঠছে। সেসময় আমরা ভোটকেন্দ্রের আশপাশে কাউকে দেখিনি। বিষয়টি তাৎক্ষণিক প্রশাসনের লোকজনকে জানানো হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন