এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরের ৪টি আসনেই ধানের শীষ খালেদা জিয়ার ঘরে বিএনপিতেই আস্থা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘর হিসেবে পরিচিত লক্ষ্মীপুরের ৪ টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, লক্ষ্মীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীব ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে শাহাদাত হোসেন সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক মাহবুব আলম ৫৯ হাজার ২৬৫ ভোট পেয়ছেন।
লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-৪ আসন ধানের শীষের প্রার্থী বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি এ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লার প্রার্থী এআর হাফিজ উল্যাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পেয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, ৪ টি আসনেই ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শেষ করেছি। কোথাও কোনরুপ বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়নি।
এদিকে বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, বৃহত্তর নোয়াখালী- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ১৩টি সংসদীয় আসনের মধ্যে ১২টিতেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি বৃহত্তর নোয়াখালীর মানুষ বরাবরের মতোই জাতীয়তাবাদের চেতনাকে ধারণ ও লালন করে আসছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। বিশেষ করে হাতিয়ার জনগণকে ভবিষ্যতে জাতীয়তাবাদের প্রশ্নে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন